(ICAPP)-এর কমিটির সদস্য হিসেবে মঙ্গোলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
International Conference of Asian Political Parties (ICAPP)-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি বর্তমানে Mongolia সফরে রয়েছেন।
সফরকালে তিনি Mongolian National Park-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং যৌথ উদ্যোগের প্রতীক হিসেবে তাৎপর্য বহন করে। একই সঙ্গে এটি একই পৃথিবীর বাসিন্দা হিসেবে বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ ধরনের প্রতীকী উদ্যোগ বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।