পবিত্র কুরআনের শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে সহজ ও সুন্দরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘আলোকিত কুরআন—সহজ কুরআন শিক্ষা ২০২৬’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টার, সেক্টর-৬, উত্তরা, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার।
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন-এর সৌজন্যে ও আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের আলোকে নৈতিক, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।