আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি সফর সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
তিনি জানান, অর্থমন্ত্রী, পর্যটনমন্ত্রী, আইনমন্ত্রী এবং দুজন রাজনীতিক ব্যক্তিত্ব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিনসহ জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাত্র ৩৫ জন।
সচিব আরও জানান, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়বেন।