বুদাপেস্টের সংসদে আনুষ্ঠানিকভাবে নতুন হাঙ্গেরীয় সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন বিরোধী দল তিসা পার্টির নেতা পিটার মেগয়ার। এর মাধ্যমে ভিক্টর ওরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটল।১৯১ আসনের সংসদে পিটার মেগয়ারের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (১৪১টি আসন) অর্জন করেছে।
অরবান আমলের ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে টানাপোড়েন সম্পর্ক দূর করে হাঙ্গেরির অবস্থান ইউরোপীয় মূলধারায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
পরাজয়ের পর, অরবান ঘোষণা করেছেন যে তার দল এখন সংসদে বিরোধী দল হিসেবে কাজ করবে। তিনি পার্লামেন্টে তার আসন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।