ইরান বিষয়ক যুদ্ধনীতি নিয়ে তথ্য ফাঁস হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য ফাঁসকারীদের (Dirty Dogs) বা নোংরা কুকুর বলে হুমকি দিয়েছেন এবং তাদের দীর্ঘমেয়াদী জেল খাটানো হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দেশদ্রোহী বক্তব্যের পেছনের তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে এবং তাদের বড় মূল্য চোকাতে হবে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ কিছু গোপন তথ্য ফাঁস হয়ে যায়। প্রতিবেদনে প্রকাশ পায় যে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সিআইএ পরিচালক জিম র্যাটক্লিফসহ ট্রাম্পের অভ্যন্তরীণ বৃত্তের অনেকেই এই যুদ্ধের ব্যয়ভার এবং এর কার্যকারিতা নিয়ে সন্দিহান ছিলেন। এই ধরনের সংবেদনশীল তথ্য বাইরে আসায় ট্রাম্প ক্ষিপ্ত হয়ে তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে এই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।