বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ ২২ অক্টোবর তাঁকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুরে তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। আজ ২২ অক্টোবর দুপুর ২টায় তাঁকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
দুই নেতার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় তাঁদের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মহান আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থতার সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমিন।