শিশু নিখোঁজ কোনো নতুন বা সমসাময়িক সমস্যা না। দীর্ঘদিন ধরে এটি একটি অবহেলিত অথচ নির্মমতম অপরাধ হিসেবে চর্চিত হচ্ছে।নিচে একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি-
বছর নিখোঁজের সংখ্যা গড়ে প্রতিমাসে
২০২৩ সালে-১৭,৩০৮ জন ১,৪৪২ জন
২০২৪ সালে-১৬,৪৪৪ জন ১,৩৬৭ জন
২০২৫ সালে-২২,৫৫০ জন ১,৮৭৯ জন
২০২৬ (জানুয়ারি-জুলাই) ১৫,১৭১ জন ২,২৪৫ জন
সূত্র: পুলিশ হেডকোয়ার্টার্স
সাদাত রহমানের নেতৃত্বে বাংলাদেশের কিছু তরুণ স্বপ্রণোদিত হয়ে শিশু নিখোঁজ বন্ধে ছুটে চলেছে। তাদের উদ্যোগেই মেটার সাথে চালু হয়েছে @Mun Alert . টোল ফ্রি নাম্বার ১৩২১৯
একটা শিশু হারানোর বেদনা কেবল সেই পরিবারই জানে। দুঃখের বিষয় আমাদের দায়িত্বরত বাহিনীর সিস্টেমে এই সমস্যাটিকে জোর দেওয়ার অভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে দরিদ্র পরিবারগুলো বুঝতেই পারে না তারা কি করবে। অনেক জায়গায় ২৪ ঘন্টার আগে জিডি না নেওয়ার অভিযোগ শোনা যায়। শিশু সুরক্ষায় কোনো প্রকার ছাড় দেয়ার সুযোগ নেই।
নিচের ছবিগুলো নিখোঁজ এবং নিখোঁজের পর মৃত পাওয়া শিশুদের পরিবারের সদস্যদের সাথে তোলা। তাদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখা কঠিন।