সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি সুষ্ঠুভাবে নিশ্চিত করতে আজ ভেন্যু সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, এমপি।