দিনাজপুর | ১৬ মার্চ ২০২৬
দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
সরকারি সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
প্রকল্পের আওতায় প্রথম দফায় ছয় মাসে প্রায় ১২০০ কিলোমিটার নদী-নালা ও খাল খনন করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও বিল খননের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি জনসভায় বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় Saidpur Airport থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নিজের নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন Tarique Rahman।
এরপর বিকাল ৫টায় শহরের Gore-e-Shahid Ground–এ দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন। সেখানে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।