মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের নয়া দিল্লিতে তাঁর ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, ইরান পরিস্থিতির সমাধান ও সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আজকের মধ্যেই বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সুসংবাদ আসতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে চুক্তিটি নিয়ে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হলেও তা এখনও চূড়ান্ত নয়। চূড়ান্ত ঘোষণার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা আজই আসতে পারে। গত ৪৮ ঘণ্টায় ইরান সংকটের সমাধান, বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণ উন্মুক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।