প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬
এপ্রিল মাসে দেশে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে।
নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,৭২৮ টাকা। নতুন দাম ২ এপ্রিল বিকেলেই কার্যকর হবে।
এর আগে, ২ মার্চ দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল ১,৩৪১ টাকা। এছাড়া, অটোগ্যাসের ভোক্তা মূল্যও প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের দর থেকে ৩ পয়সা কমানো হয়।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যের ওঠানামা ও আমদানি খরচের কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।