চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক প্রস্তাবিত মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের চার-দফা পরিকল্পনাকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
প্রধানমন্ত্রী বলেছেন যে, বেইজিংয়ের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করাই ইসলামাবাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। এই প্রেক্ষাপটে তিনি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর আওতায় কৌশলগত সমন্বয় গভীর করা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে পাকিস্তানের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসূচির সঙ্গে সমন্বয় করারও আহ্বান জানান, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন গতি দেবে।