১ম ঘটনার শুরু গরুর মাংসের খিচুড়ি:
১২ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে গরুর মাংসের খিচুড়ি রান্নার আয়োজন করেন। স্থানটি কেন্দ্রীয় মন্দিরের কাছে হওয়ায় কয়েকজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আপত্তি জানান। এ নিয়ে বিতর্ক ও বিক্ষোভ শুরু হয়।
২য় ঘটনার শুরু প্রশাসনের নিষেধাজ্ঞা:
১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার কথা বলে ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেয় এর প্রতিবাদ করেন একদল শিক্ষার্থী।
৩য় ঘটনার শুরু প্রতিবাদ হিসেবে গরুভোজ:
১৬ অক্টোবর ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে গরু জবাই করে গরুর মাংস ও খিচুড়ি বিতরণ করা হয়। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এর উদ্দেশ্য ছিল প্রশাসনের নির্দেশনার প্রতিবাদ এবং ক্যাম্পাসে খাবার ও আয়োজনের অধিকার নিয়ে নিজেদের অবস্থান জানানো।
মন্দিরের কাছে গরুর মাংস রান্না করাকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী আপত্তি জানান। অন্যদিকে, আয়োজকদের একাংশ মনে করেন, গরুর মাংস রান্না বা খাওয়ার ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়।
প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পশু জবাই বন্ধের নির্দেশনাটি প্রতিবাদের নতুন কারণ হয়ে দাঁড়ায়।
ছাত্ররাজনীতি পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রসংগঠনও গরুভোজের আয়োজন করে।