ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতৃত্বের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল সিদ্ধান্তের জবাব ধ্বংসাত্মক ও কঠোরভাবে দেওয়া হবে বলে ইরানি সামরিক সূত্রে প্রকাশিত হয়েছে।
তিনি উল্লেখ করেন যে, তারা বারবার ইসলামি ইরানের নেতৃত্ব, জাতি, সরকারি কর্মকর্তা এবং শক্তিশালী সশস্ত্র বাহিনীর সংকল্প ও দৃঢ়তাকে পরীক্ষা করে দেখেছে। তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে, যা ইতিমধ্যে পরীক্ষিত, তাকে পুনরায় পরীক্ষা করা একটি ভুল।
তিনি জোর দিয়ে বলেন: আপনাদের বোকামিপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় আমরা প্রতিটি মুহূর্ত গুনছি।