রকারি সেবা পাওয়ার জন্য আর বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না, একটি কেন্দ্র থেকে সরকারি সকল সেবা পাওয়া যাবে |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় টিএসসিতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘নাগরিক সেবা কেন্দ্র’।
যেখানে জন্ম ও মৃত্যু সনদ, এনআইডি কার্ড সংশোধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমিকর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও কর সহ সরকারের অসংখ্য সেবা একটি কেন্দ্র থেকে পাওয়া যাবে।
প্রায় ৪০ হাজার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
অতিশীঘ্রই টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন হবে ইনশাআল্লাহ।