গাজার স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, দক্ষিণ গাজা সিটির শেখ আজলিন এলাকায় একটি জিপ গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
হামলার পরপরই তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বা গাড়িতে থাকা ব্যক্তিদের অবস্থা নিশ্চিত করার জন্য স্থানীয় উদ্ধারকারী দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।