লেবাননের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকায় আগ্রাসন অব্যাহত রেখে দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ‘বেইত ইয়াহুন’ শহরের আবাসিক বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয় সূত্র আরও জানিয়েছে যে, কিছুক্ষণ আগে দখলদার ইসরায়েলের তিনটি ড্রোন দক্ষিণ লেবাননের ‘নাবাতিয়া আল-ফুকা’ শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
একটি সুড়ঙ্গের মাধ্যমে পালিয়ে যাওয়ার সময় এক হিজবুল্লাহ সদস্যকে নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন দখলদার আইডিএফ বাহিনী।
পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ।