শুক্রবার (৩ জুলাই ২০২৬):
মাননীয় প্রতিমন্ত্রী এদিন জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় কালাই উপজেলা, পৌর এবং মাত্রাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভাতেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, যেখানে ক্ষেতলাল উপজেলা, পৌর ও স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার (৪ জুলাই ২০২৬):
শনিবার মাননীয় প্রতিমন্ত্রী আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ কলেজ প্রাঙ্গণে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে উপজেলা, পৌর ও রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। পরে তিনি আক্কেলপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া সার্বজনীন দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা, পৌর ও রায়কালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সবশেষে তিনি কালাই উপজেলায় চলাচলে অক্ষম মানুষের মাঝে ৩০টি হুইলচেয়ার বিতরণ করেন।