শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই অংশ হিসেবে আজ বিকেলে বিজিবি মহাপরিচালক রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শন করেন এবং পূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় পূজামণ্ডপে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্ডার গার্ড বাংলাদেশ।