নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপির নেতাকর্মীদের টানানো ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিএনপির পক্ষ থেকে টাঙানো তারেক রহমানের শুভেচ্ছা সংবলিত ব্যানার ও ফেস্টুন আওয়ামী লীগের কর্মীরা ছিঁড়ে ফেলে।
ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ব্যানার লাগানোর সময় এক বিএনপি নেতাসহ কয়েকজন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ জরুরি সেবা কর্মীরা উপস্থিত হন।