বাংলাদেশে স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর-এর অংশ হিসেবে দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদল ৩ সেপ্টেম্বর প্রথম দিনে নৌ সদর দপ্তর, সেনা সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ ও মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করে।
কিন্তু তারা এইসব দপ্তর পরিদর্শনের কে? তারা কেন অন্য দেশে ট্যুরের নাম দিয়ে এই সব সংবেদনশীল জায়গায় তদারকি করবে? তাইলে বিএনপি সরকার কি আওয়ামী লীগের দেখানো পথেই হাটছে? প্রশ্ন জনতার।
৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনী ঢাকার বিএনএস-এ প্রতিনিধিদলকে নৈশভোজে আপ্যায়ন করে। এরপর, দ্বিতীয় দিনে প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সামরিক জাদুঘর এবং বিমান সদর দপ্তর পরিদর্শন করে। তৃতীয় দিনে প্রতিনিধিদল কক্সবাজারে অবস্থিত বিএএফ বেইস পরিদর্শন করে।
এই সফরকালে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা এবং প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এই মতবিনিময় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে স্থায়ী বন্ধুত্বের বন্ধন ও সৌহার্দ্যের চেতনাকে আরও সুদৃঢ় করেছে। এই শিক্ষা সফর প্রতিনিধিদলটিকে বাংলাদেশের অনন্য নিরাপত্তা চ্যালেঞ্জ এবং তাদের কৌশলগত অগ্রাধিকার সম্পর্কে শিক্ষা দিয়েছে। এই অমূল্য শিক্ষা দুই প্রতিবেশি দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে সুসংহত করতে সহায়তা করবে।
জনগণ এইসব বন্ধুত বিগত ১৭ বছর দেখে এসেছে এখন আর চায় না। এখন বন্ধুত হবে সরকারের সাথে জনগণের ভারতের সাথে নয়।