সিএনএন একটি নির্ভরযোগ্য ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, মার্কিন-ইরান আলোচনার সর্বশেষ বিবরণ জানতে নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন।
সূত্রটির মতে, ইসরায়েল উদ্বিগ্ন যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র ইরানের কাছে বড় ধরনের ছাড় দেবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এই অঞ্চলের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরোধ বাহিনীর ওপর বিধিনিষেধ অন্তর্ভুক্ত না করা তেল আবিবের প্রধান উদ্বেগের মধ্যে অন্যতম।