প্রেস বিজ্ঞপ্তি, ৮ অক্টোবর ২০২৬ইং বৃহস্পতিবার ফেনী।
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির সহযোগি সংগঠন এবি যুব পার্টির ফেনী জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক কর্মীসভা বুধবার (৭ অক্টোবর) রাতে এবি পার্টি ফেনী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷
এবি যুব পার্টির জেলা আহবায়ক শফিউল্যাহ পারভেজের সভাপতিত্বে, সদস্য সচিব ইব্রাহিম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় নেতা নুর নবী নয়ন।
প্রধান অতিথি বলেন, এবি পার্টি মূলত একটি অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশের প্রচলিত রাজনীতিতে কাঠামোগত সংস্কার আনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মৌলিক ও মানবাধিকার রক্ষা করে একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করায় হলো এবি পার্টির উদ্যেশ্য।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন, এবি পার্টি জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুল্লা আল মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, সদর সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব রোটারিয়ান নজরুল ইসলাম সবুজসহ এবি যুব পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।