বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীকে একটি সুশৃঙ্খল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ‘মানবিক বাহিনী’ হিসেবে গড়ে তোলার ওপর তিনি জোর দেন। তিনি আনসার-ভিডিপি-র সাহস ও নিষ্ঠা যেন একটি নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তে চালিকাশক্তি হিসেবে কাজ করে, সেই কামনা করেন।
প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষায় দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, বাহিনীর সদস্যরা শুধু জনশক্তি হিসেবে নয়, বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে দেশের যুবসমাজকে গড়ে তুলতে ভূমিকা রাখবে এবং প্রত্যেক গ্রামকে আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে।