তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে সানলিউরফাগামী AJet ফ্লাইট ৪১৮০ নামক একটি যাত্রীবাহী বিমানের ভেতর বিস্ফোরক ডিভাইস থাকার একটি চিরকুট পাওয়া যায়। বিমানটির শৌচাগার থেকে এই চিরকুটটি উদ্ধার করা হয়।
হুমকি পাওয়ার পর বিমানটি স্থানীয় সময় রাত ৮:০৫ মিনিটে সানলিউরফা গ্যাপ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানটিতে থাকা ১৩৬ জন যাত্রী এবং ৭ জন ক্রুসহ মোট ১৪৩ জন আরোহীকে দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় এবং নিরাপত্তা বাহিনীর বোম স্কোয়াড বিমানটিতে তল্লাশি শুরু করে। এই তল্লাশি অভিযানের কারণে বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত করা হয়।