ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
সমাবেশ সফলের লক্ষ্যে ঢাকা মহানগরীর থানা সমূহে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সকল প্রস্তুতি সভাগুলোতে নগর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদার, সহ-সভাপতি আলতাফ হোসেন, হাজী আনোয়ার হোসেন, হাজী এমএইচ মেস্তফাসহ নগর নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। আশা করা যাচ্ছে দীর্ঘদিন পর রাজধানীতে নেতাকর্মীদের ঢল নামবে, ইনশাআল্লাহ। ইতিমধ্যেই পল্টন, শাহবাগ, মতিঝিল, হাজারীবাগ, গেন্ডারিয়া, ডেমরা উত্তর-দক্ষিণ, যাত্রাবাড়ী, কোতয়ালী, বংশাল, কামরাঙ্গীরচর, কলাবাগান, নিউমার্কেট, ধানমন্ডি, মুগদা, খিলগাঁও, সবুজবাগসহ প্রায় সকল থানায় প্রস্তুতি সভা করেছে শুক্রবারের সমাবেশ সফলে।
এদিকে শুক্রবারের সমাবেশ ও গণমিছিল সফলের করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।
আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি হবে। জুলাই বিপ্লবকে অস্বীকার করার কোন সুযোগ নেই। তারা বলেন, ভারত প্রতিবেশি রাষ্ট্র হয়েও প্রতিবেশি আচরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের আচরণ বড় ভাই সূলভ। ভারতের আধিপত্য আমাদের দেশের জন্য মহাসঙ্কট সৃষ্টি করবে। ভারত তাদের নগ্ন থাবা বিস্তার করে বাংলাদেশকে তাদের করদরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে। ভারতের সকল ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।
নেতৃদ্বয় আগামীকালের সমাবেশ সফলের জন্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকলস্তরের নেতাকর্মীসহ দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।