ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান আজ ইরাকের পবিত্র নাজাফ শহরে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে জানাজা ও শোকমিছিলের জন্য নিয়ে আসা হয়েছে। এই আনুষ্ঠানিকতায় অংশ নিতেই ডঃ পেজেশকিয়ান নাজাফে আসেন।
নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ডঃ পেজেশকিয়ান একটি সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা সম্পন্ন করেন।
ইরানের সর্বোচ্চ নেতার এই শোকমিছিল ও শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বুধবার পুরো ইরাকজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছেন।