ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা সত্যি যে আলোচ্যসূচির একটি বড় অংশের বিষয়ে আমরা বোঝাপড়ায় পৌঁছেছি। তবে, এর অর্থ এই যে একটি চুক্তি স্বাক্ষর আসন্ন-এমন দাবি কেউ করতে পারে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এক ধরনের প্রাতিষ্ঠানিক দ্বিধার কারণে ক্ষতিগ্রস্ত হয়।
অবস্থান বারবার বদলায় – কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন বার্তার সম্মুখীন হতে হয়, যা কখনও কখনও পরস্পরবিরোধী এবং সংঘাতপূর্ণও হয়।
এটি আলোচনা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে বলে উল্লেখ করেন ইসমাঈল বাগাই ।