ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে যে, ফিলিস্তিন এবং লেবাননের ভূমি দখল করার জন্য ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম, ডি৯ বুলডোজার এবং যুদ্ধযান ইসরায়েলের বন্দরে এসে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও লেবাননে স্থল অভিযানের জন্য এবং আইডিএফ জোরালো ভাবে তাদের কার্যক্রম পরিচালনার জন্য হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ও অস্ত্র বহনকারী একটি কার্গো জাহাজ গ্রহণ এবং খালাস করার কাজ সম্পন্ন করেছে।
হাইফা বন্দরে খালাস করা কার্গোর মধ্যে অন্যান্য জিনিসের পাশাপাশি রয়েছে ডি৯ বুলডোজার, হামার গাড়ি, জেএলটিভি সাঁজোয়া যান, ওশকোশ ট্রাক এবং স্থলবাহিনীর অভিযানিক সক্ষমতা ও ধারাবাহিকতা শক্তিশালী করার উদ্দেশ্যে নির্মিত বিপুল পরিমাণ অন্যান্য সরঞ্জাম।