আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় টিএমএসএস মিলনায়তনে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম আবু সায়েম, এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ, এলডিপি বগুড়া জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়া জেলা সহকারী সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম তুহিনসহ ১১ দলীয় ঐক্যের বগুড়া মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।