ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সমাবেশে বক্তব্য চলাকালে হঠাৎ বিস্ফোরণের শব্দে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা কেউ আহত হননি।