সৌদি আরবের অভ্যন্তরে সাম্প্রতিক হামলার ভিডিও ও ছবি ধারণের দায়ে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করার কথা জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। সিবিএস নিউজ এই খবরটি প্রকাশ করেছে।
দূতাবাসের বিবৃতি অনুযায়ী, সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও ও ছবি ধারণের কারণে ওই মার্কিন নাগরিকদের আটক করা হয়। সিবিএস জানিয়েছে, মার্কিন দূতাবাস নাগরিকদের সতর্ক করে বলেছে যে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ঘটনা কিংবা এগুলোর আঘাত হানার স্থানের কোনো দৃশ্য ধারণ, প্রকাশ বা তথ্য প্রচারের ফলে ফৌজদারি আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।
দূতাবাসের বিবৃতিতে ঠিক কতজনকে আটক করা হয়েছে বা তাদের মুক্তি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।