দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন সশস্ত্র হিজবুল্লাহর হুমকি থাকবে, ইসরায়েলি বাহিনী লেবানন ছাড়বে না। সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামোগত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তাঁর এই বিস্ফোরক মন্তব্য সামনে এল।
নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যতদিন সশস্ত্র হিজবুল্লাহ এখানে থাকবে এবং আমাদের হুমকি দেবে, আমরা এখানেই অবস্থান করব। হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা দক্ষিণ লেবানন ছাড়ব না।
বর্ডারের নিজেদের অংশে নয়, বরং লেবাননের ভূখণ্ডের ভেতরে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীর ‘নিরাপত্তা অঞ্চল’ বা বাফার জোন ধরে রাখার ঘোষণা দিয়েছেন এই দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং সেনাদের প্রতি তাঁর কড়া নির্দেশ, যেকোনো তাৎক্ষণিক হুমকি দেখামাত্রই যেন কোনো অপেক্ষা না করে সরাসরি আক্রমণ করা হয়।