ঢাকা ৮ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারীর শাপলা কলি মার্কার সমর্থনে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্লাজায় সন্ধ্যা ৭.০০ টায় তথ্য আদান-প্রদানের জন্য অফিস উদ্ভোদন কালে এক মতবিনিময় সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান কালে এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক আবদুল হালিম খোকন উপরোক্ত মন্তব্য করেন। অতিথি বক্তা তার বক্তব্যে জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারী নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন এবং ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অনুরোধ জানান।
উক্ত সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের উক্ত আসনের শাফলা কলির প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারী।
সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পল্টন থানার আমির জনাব শাহিন আলম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, ঢাকা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারি, কদমতলি থানার আহ্বায়ক কাজী মো. খোকেন সহ এনসিপির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।