ঢাকা | ১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপকে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মাত্র এক মাসে নেওয়া এই পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা
১. ফ্যামিলি কার্ড কর্মসূচি – ৩৭,৫৬৭ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তার কার্ড প্রদান।
২. ধর্মীয় সেবকদের সম্মানী – ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদের মাসিক সম্মানী।
৩. ঈদে ত্রাণ ও উপহার বিতরণ – নির্বাচনি এলাকার অসহায়দের জন্য শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার।
৪. প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা – দরিদ্রদের কল্যাণমূলক কার্যক্রমে সম্পদ পৌঁছানোর উদ্যোগ।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি
৫. কৃষক কার্ড ও ঋণ মওকুফ – ২৭,০০০ কৃষককে কার্ড প্রদান; ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০,০০০ টাকা ঋণ মওকুফ।
৬. খাল খনন কর্মসূচি – ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন, ইতিমধ্যে ৫৪ জেলায় কার্যক্রম শুরু।
প্রশাসনিক সংস্কার ও সুশাসন
৭. সাপ্তাহিক অফিস ও সময় – প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন; কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক।
৮. ভিভিআইপি প্রটোকল হ্রাস – সাধারণ চলাফেরার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন।
৯. বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত – শুধুমাত্র একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব উপস্থিত থাকবেন।
১০. এমপিদের বিশেষ সুবিধা বাতিল – শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা
১১. বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা – রমজান ও ঈদে মূল্যবৃদ্ধি রোধ; বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে স্পট এলএনজি ক্রয়।
১২. বিদেশি বিনিয়োগ সহজীকরণ – ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া।
১৩. শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ – রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ।
১৪. রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু – সরকারি মালিকানাধীন শিল্প চালু করে কর্মসংস্থান বৃদ্ধি।
১৫. স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধি – ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা ও হাই-টেক পার্কে ব্যবসা ও বিশ্ববিদ্যালয় সমন্বয়।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
১৬. পুনর্ভর্তি ফি বাতিল ও লটারি বাতিল – আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি।
১৭. বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা – সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি।
১৮. ধর্মীয় শিক্ষক নিয়োগ – ৯,০০০ শিক্ষক নিয়োগ।
১৯. ক্রীড়া উন্নয়ন ও নতুন কুঁড়ি কর্মসূচি – শিশু-কিশোরদের জন্য মাঠ উন্মুক্ত; ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ।
স্বাস্থ্য ও জনকল্যাণ
২০. ই-হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র – ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ ভাগ নারী।
২১. ডেঙ্গু প্রতিরোধ অভিযান – জাতীয় পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা
২২. চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা – গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
২৩. নারীর নিরাপত্তা ও পিংক বাস – সম্পূর্ণ নারী পরিচালিত পিংক বাস, সাইবার বুলিং প্রতিরোধ।
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ
২৪. রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয় – সরকারি অফিসে অর্ধেক ফ্যান ও এসি; ইফতার সীমিত।
২৫. অবৈধ দোকান উচ্ছেদ – কক্সবাজার সুগন্ধা সি বিচে ২০ বছর পরে অবৈধ দোকানপাট উচ্ছেদ।
২৬. শহীদ সেনা দিবস – ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ও পালনের উদ্যোগ।
২৭. ঢাকা হয়রত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল – উচ্চপর্যায়ের সভা ও বহুপাক্ষিক আলোচনা মাধ্যমে দ্রুত চালু করার উদ্যোগ।
২৮. বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট – ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে উন্নত ফ্রি ওয়াইফাই ব্যবস্থা; সৈয়দপুর বিমানবন্দরে উদ্বোধন।
উদ্ধৃতি
“সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।” – মাহদী আমিন