জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি এর আহ্বায়ক মো.নাহিদ ইসলাম বলেন, আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটা হচ্ছে সমুদ্র। আমরা তিন দিক থেকে ল্যান্ডলকড। তিন দিকে আমাদের ভারত। আমাদের একমাত্র উন্মুক্ত স্থান হচ্ছে সমুদ্র যার মধ্য দিয়ে আমরা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ফলে বাংলাদেশে এজন্য কখনোই আমরা ভারতের দিল্লির ওপর নির্ভরশীল হইনি। আমরা স্বনির্ভর হতে পারছি কারণ আমাদের সমুদ্র বন্দর।
তিনি আরও বলেন, আমাদের সমুদ্র-নৌপথকে আমরা যদি পরিকল্পনা মাফিক সাজাতে পারি এবং শক্তিশালী করতে পারি তাহলে আমাদের সার্বভৌমত্বকে আমরা শক্তিশালী করতে পারব। এবং এটার নেতৃত্ব হতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই।