ঢাকা, ২ নভেম্বর ২০২৫:
প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ করে দিতে আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ’, জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব জাহাংগীর আলম।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দীর্ঘ প্রস্তুতি ও প্রযুক্তিগত যাচাই-বাছাই শেষে অবশেষে আমরা অ্যাপটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকরা অনলাইনে সহজেই ভোটার হতে পারবেন।”
ইসি সূত্রে জানা যায়, এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিজ নিজ পাসপোর্ট নম্বর, জন্মতারিখ ও প্রবাস ঠিকানা ব্যবহার করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। পরে সংশ্লিষ্ট দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই ও তথ্য যাচাইকরণ সম্পন্ন করা হবে।
জ্যেষ্ঠ সচিব আরও জানান, “এ উদ্যোগটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার একটি ঐতিহাসিক পদক্ষেপ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।”
প্রবাসীদের জন্য তৈরি এই বিশেষ অ্যাপটি ইসি’র অফিসিয়াল ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপটি ব্যবহারবান্ধব এবং নিরাপত্তা-নিশ্চিত রাখতে দেশের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞরা কাজ করেছেন বলেও জানান তিনি।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি থাকলেও এবার তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে—যা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় একটি নতুন যুগের সূচনা হতে