স্টাফ রিপোর্টার | ০৪ মার্চ ২০২৬
সরকারের দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়, এবং রাজনৈতিক উপদেষ্টা রুহুল কোভিদ রিজভী আহমদকে শিল্প মন্ত্রণালয় এর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর দপ্তরগুলো পুনর্বন্টন করা হয়েছে নিম্নরূপ:
- শরিফুল আলম – বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- সালাউদ্দিন টুকু – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
- হাবিবুর রশিদ – রেলপথ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
- রাজীব আহসান – নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ
- জুনায়েদ আব্দুর রহিম সাকি – পরিকল্পনা মন্ত্রণালয়
- ফারজানা শারমিন – সমাজকল্যাণ মন্ত্রণালয়
- নুরুল হক নুর – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- ববি হাজ্জাজ – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য এই পুনর্বন্টন কার্যকর হবে।