শনিবার রাতে ইসরায়েলের জেরুজালেম অঞ্চলের বেইত শেমেশ এলাকায় হওয়া এই বিকট বিস্ফোরণ ও আগুনের গোলার ঘটনাটি কোনো শত্রুভাবাপন্ন দেশের হামলা ছিল না, বরং এটি ছিল ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত ডিফেন্স কোম্পানি ‘টোমার’ (Tomer)-এর একটি পূর্ব-পরিকল্পিত সামরিক পরীক্ষা।
ইসরায়েলের জেরুজালেম অঞ্চলের বেইত শেমেশ শহরের কাছাকাছি এই ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এর আসল কারণ স্পষ্ট করা হয়েছে এবং এটি একটি নিয়ন্ত্রিত পরীক্ষা হওয়ায় কোনো ধরনের হতাহত বা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
রকেট এবং ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন প্রস্তুতকারী রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা Tomer একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের নিজস্ব টেস্টিং গ্রাউন্ডে এই বিস্ফোরণটি আগে থেকেই শিডিউল করা একটি সুনিয়ন্ত্রিত পরীক্ষা ছিল।
বিস্ফোরণের পর রাতের আকাশে বিশাল আগুনের গোলা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় Ynet News-এর প্রতিবেদন অনুযায়ী শুরুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি ও ভীতি তৈরি হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।