আজ ১৭ মে ২০২৬, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। এছাড়া তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গেও বৈঠক করছেন।
সাক্ষাতে মূলত বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ এই বৈঠকে উপস্থিত ছিলেন
এই বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন দুই দেশ জনশক্তি ও শ্রম বিষয়ক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ কমিটির বৈঠক (Joint Committee Meeting) অনুষ্ঠিত করছে।