লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আজ সিএনএন -কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চলমান সংকট থেকে দেশকে রক্ষা করতে ইসরায়েলের সাথে আলোচনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এবং হিজবুল্লাহকে এটা বুঝতে হবে।
সাক্ষাৎকারে আউন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমকে উদ্দেশ্য করে বলেন, ‘লেবাননের জণগণ সবাই আপনার নয়।’ তিনি উল্লেখ করেন যে, দেশের সাধারণ নাগরিকরা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই বিধ্বংসী যুদ্ধ নিয়ে সম্পূর্ণ ক্লান্ত।
আউন আরও বলেন, যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে। হিজবুল্লাহকে অবশ্যই বুঝতে হবে যে, অবশিষ্ট দেশটুকুকে বাঁচাতে হলে কূটনৈতিক পথ বেছে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই।