ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ আরেফ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক বিদায় ও জানাজা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত খামেনির স্মরণে দেশটিতে ৪০ দিনের জাতীয় শোক চলছে।
জানাজায় আসা কোটি মানুষের যাতায়াত সহজ করতে তেহরানের মেট্রো এবং বাস সার্ভিস সার্বক্ষণিক ও সম্পূর্ণ বিনামূল্যে সচল থাকবে। এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩০ থেকে ১০০টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও বিদেশি প্রতিনিধিরা অংশ নেবেন বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ।
৪ জুলাই থেকে শুরু হওয়া অনুষ্ঠানস্থলে মানুষ যাতে যেকোনো সময় শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য ভেন্যু দিন-রাত খোলা থাকবে। আলী খামেনির জন্মস্থান মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে।