গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতকানিয়ার কেরানীহাট ট্রাক টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হক। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আলী উসমান।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা আবুল মুবিন-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়। বক্তারা সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।