আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে যে, সৌদি আরব লোহিত সাগরের কৌশলগত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে।
এই স্থল অভিযানে সরাসরি পদাতিক সেনা না পাঠিয়ে সৌদি আরব অর্থ ও অস্ত্র সহায়তায় পুষ্ট ইয়েমেনের সরকারের প্রায় ১ লাখ সেনাকে মাঠে নামাবে এবং রিয়াদ আকাশপথে বিমান হামলা চালিয়ে তাদের ব্যাকআপ দেবে।