জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড মাদরাসায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং সার্বিক খোঁজখবর নিতে ১১ নভেম্বর ২০২৬, বুধবার ডেমরার সাইনবোর্ডে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
এ সময় তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল বারী (রহ.)-এর মাকবারা জিয়ারত করেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনসহ মাদরাসার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি সানাউল্লাহ আমিনী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মামুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী, কদমতলী থানার সভাপতি মুফতি আশিকুর রহমান, কদমতলী থানার উপদেষ্টা মুফতি আমিনুর রহমান, ডেমরা থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন কাসেমী প্রমুখ।