রাজধানীর হাতিরঝিলের একটি আবাসিক মাদ্রাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহামেদ মরদেহের সুরতহাল করেন।