Author: DailyCrisisBD
অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে (রবিবার) বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ১৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভূক্ত হল যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং…
বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের মোট ৬২ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ৩৫ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ (রবিবার) কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। নতুন কন্টিনজেন্টের অবশিষ্ট ২৭ জন বিমান বাহিনীর সদস্য আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ (সোমবার) কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, বিইউপি, পিএসসি। উল্লেখ্য যে, কঙ্গোতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ৬৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় মসজিদকে একটি পূর্ণাঙ্গ কালচারাল সেন্টার কমপ্লেক্সে রূপান্তিত করা হবে ইনশাআল্লাহ।
রকারি সেবা পাওয়ার জন্য আর বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না, একটি কেন্দ্র থেকে সরকারি সকল সেবা পাওয়া যাবে | ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় টিএসসিতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘নাগরিক সেবা কেন্দ্র’। যেখানে জন্ম ও মৃত্যু সনদ, এনআইডি কার্ড সংশোধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমিকর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও কর সহ সরকারের অসংখ্য সেবা একটি কেন্দ্র থেকে পাওয়া যাবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন। দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা…
শহীদ মো.সাব্বির হাওলাদার।গুলিবিদ্ধ হওয়ার স্থান ও সময়: ৪ই আগস্ট ২০২৪,কাজলা,যাত্রাবাড়ী,ঢাকা। বাবার মতোই নিজের সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো মো. সাব্বির হাওলাদারকে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশবাসীর জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশায় নিজের জীবন উৎসর্গ করেন তিনি। সাব্বিরের বাবা মো. জসিম হাওলাদার ২৪ বছর আগে আকস্মিক স্ট্রোকে মারা যান, তখন সাব্বির ছিলেন মায়ের গর্ভে মাত্র এক মাসের। বাবার স্নেহ কেমন হয়, তা কখনোই জানা হয়নি তার। বাবার মতো পিতৃস্নেহবঞ্চিত হলো মেয়েও:-বেদনাদায়কভাবে, একই পরিণতি হলো সাব্বিরের একমাত্র সন্তানেরও। ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পর তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই…
শহীদ আমিনের গুলিবিদ্ধ দেহ মেডিক্যালে নিতে একটি অটোরিকশা ডাকা হয় । গুরুতর আহত আমিনকে রিকশায় তুলতে গিয়ে অটোরিকশা চালক দেখেন ও আর কেউ নন,এ তো আমার নিজের কলিজার টুকরা আমিন। শহীদ আমিনুল ইসলাম আমিন।শহীদ হওয়ার স্থান ও সময়:২১শে জুলাই ২০২৪,রবিবার। দনিয়া, যাত্রাবাড়ী,ঢাকা। মা তুমি কান্না করবা না। তুমি কান্না করলে তোমার চোখের পানি আমার ভালো লাগে না। কান্না করলে এসব কথা বলে মাকে সান্ত্বনা দিতেন শহীদ আমিনুল ইসলাম আমিন। এখন কলিজার টুকরো একমাত্র সন্তান হারিয়ে মা প্রতিদিন কান্না করেন ঠিকই, কিন্তু কেউ আর বলে না, ‘মা তুমি কান্না করবা না, তোমার কান্না আমার ভালো লাগে না’। কান্নাজড়িত কন্ঠে এসব কথা…
আজ ২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লেট এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি রাষ্ট্রদূত মি. ফ্রেদেরিক ইনজা ও অর্থনৈতিক উপদেষ্টা মি. জুলিয়েন ডিউর। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও…
বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন। প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপ-এ আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২…
ছাত্রলীগের কারাবন্দি নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃ.ত্যুর ঘটনাটি নিঃসন্দেহে মর্মান্তিক। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় মানুষের প্রতিক্রিয়া—নিন্দা, ক্ষোভ ও বেদনা—স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের প্রতিবাদ সিলেক্টিভ নয়, বরং সার্বজনীন।এটা সত্য যে বিগত আওয়ামী শাসনামলে এর চেয়েও ভয়াবহ ও নির্মম ঘটনার নজির রয়েছে, যেগুলোর ব্যাপারে আজ অবধি সংশ্লিষ্টদের কোনো প্রকাশ্য অনুতাপ আমরা দেখিনি। ফলে বিষয়টা এমন নয় যে সাদ্দামের নিহত স্ত্রী বা সন্তানের প্রতি হঠাৎ করে তাদের অতিরিক্ত দরদ তৈরি হয়েছে। বরং এই ঘটনায় তৈরি হওয়া জনআবেগকে কাজে লাগিয়ে একটি পক্ষ কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।অন্যদিকে, আরেকটি পক্ষ এই ঘটনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও প্রতিবাদকে “ছাত্রলীগের সন্ত্রা.সীদের প্রতি…
আজ ২৪ জানুয়ারি (শনিবার) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। পাবনায় নির্বাচনী জনসভা শেষ করে আমীরে জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর দরবারে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ইকবাল হোসাইন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ছাত্রশিবিরের সাবেক…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000