Author: DailyCrisisBD

সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। রবিবার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বারতা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সোমবার শাবান…

Read More

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ “দায়িত্বশীল সমাবেশ”। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ১১ আসনের দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জনাব নাহিদ ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সমাবেশে দশ দলীয় জোটের নেতাকর্মীরা নির্বাচনে সম্মিলিত ভাবে কাজ করার রূপরেখা এবং আশাবাদ ব্যক্ত করেন।

Read More

সম্প্রতি রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির দাপটে দেশের বিভিন্ন ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পায়তারা পরিলক্ষিত হয়েছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পায়তারা ছাত্রসমাজ মেনে নেবে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) গত ১২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির মুখে পূর্বঘোষিত তারিখেই শাকসু নির্বাচন আয়োজনের অনুমোদন দেয় ইসি। এরই মধ্যে আজ রবিবার সকাল থেকে একটি রাজনৈতিক দলের…

Read More

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচারণা চালানো হবে। প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান রিলিজ, বিশ্ববিদ্যালয়-কলেজ ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে। রবিবার, ১৮ জানুয়ারি, বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সাথে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ…

Read More

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: আজ রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যদের প্রতিনিধি দল। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান। এসময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২…

Read More

ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর ও বিজয়নগর) সংসদীয় আসনে সম্মানিত জনগণের প্রতি একান্ত নিবেদনঃ স্বাধীনতার অর্ধশতক পেরিয়েও রাজনীতি ও রাষ্ট্র আজও পুরোপুরি জনসাধারণের হয়ে উঠতে পারেনি। এর প্রধান কারণ—পেশিশক্তি গোষ্ঠীর কালো টাকা ও পোষা মাস্তানের পেশিশক্তির ওপর নির্ভরশীল নির্বাচন ব্যবস্থা। যে ক্ষমতা টাকার জোরে ও ভয় দেখিয়ে দখল করা হয়, সে ক্ষমতা শেষ পর্যন্ত তার উৎসের প্রতিই দায়বদ্ধ থাকে, জনগণের প্রতি নয়। প্রশ্ন হলো—এই অবস্থা কি অনন্তকাল চলতেই থাকবে? আমরা এই পুরনো, পচে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি ভাঙতে চাই।কালো টাকা, সন্ত্রাস ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই আপনাদের সাথে নিয়েই।এই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে৷ ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে এমপি প্রার্থী হিসেবে আমি, মোঃ আতাউল্লাহ,…

Read More

আমি বলতে চাই না! আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যে ছোট দলের বড়নেতাকে অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়ায় একাধিক বড় নেতা সূচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। মানে বেশ কয়েকটি আসন প্রতিপক্ষকে দান করা হয়েছে বলা যেতে পারে! তবে জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী এসব আসন জেনে বোঝেই কোরবাণী করেছে! ছোট দলের বড় নেতারা এখন না বুঝলেও নির্বাচনের পর হয়ত বোঝার চেষ্টা করবেন আশা করি। মনে রাখতে হবে, এবারের নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক এবং প্রার্থীর ব্যক্তি ইমেজ, সাধারণ মানুষের সাথে সম্পর্ক একটা বিরাট বিষয়। শুধু বড় নেতা,…

Read More

প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।

Read More

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব, এই গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদান করা জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এ দেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল। গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়ার এক…

Read More

January 14: Chief Adviser Professor Muhammad Yunus on Tuesday reaffirmed his government’s commitment to hold the general elections and the referendum as scheduled on February 12.The Chief Adviser made the remarks when two former senior United States diplomats—Albert Gombis and Morse Tan, both of whom served during the Donald Trump administration—called on him at the State Guest House Jamuna in Dhaka late last night.Professor Yunus said there had been a flood of fake news and deliberately spread confusion surrounding the elections, but stressed that the Interim Government remained firm in its commitment to hold the polls on February 12 and…

Read More