Author: DailyCrisisBD

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬: মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ‘টিম বাংলাদেশ’কে এটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের বর্ণনায় বলা হয়েছে, স্কাইডাইভিং (প্যারাসুট জাম্প) করার সময় একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় এই রেকর্ডটি সফলভাবে অর্জিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘টিম বাংলাদেশ’ এর স্কাইডাইভাররা এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে জাতীয় ঐক্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে একত্রিত হয়েছিল। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের দিনে তারা এই রেকর্ড গড়েন। আনুষ্ঠানিকভাবে গিনেজ…

Read More

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে সামরিক হামলার হুমকি দিয়ে বলেছে, যে ব্যাপক বিক্ষোভের কারণে ইরান সরকার ক্রমবর্ধমান চাপের মধ্যে থাকায় বিমান হামলা বিকল্প নেই ।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার বলেছেন যে ট্রাম্প যে বিষয়টিতে খুবই পারদর্শী তা হলো, সবসময় তার সব বিকল্প টেবিলে রাখা থাকে । বৃহৎ আকারের বিক্ষোভ এবং দাঙ্গা ইরানকে উত্তাল করে তুলেছে, গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনী মারাত্মক দমন-পীড়নের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যার ফলে শত শত মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে দাঙ্গায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। বিরোধীদলীয় কর্মীরা বলছেন যে মৃতের সংখ্যা আরও বেশি এবং এতে শত শত…

Read More

বিএনপি- ৩৪.৭% জামায়াত- ৩৩.৬% এনসিপি- ৭.১% ইসলামী আন্দোলন- ৩.১% অন্যান্য- ৪.৫% সিদ্ধান্তহীন- ১৭% এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। যদি ৮০% ভোট কাস্ট হয়, তবে ভোটের পরিমাণ: ১০ কোটি ২১ লাখ ৫৬ হাজার ১৪৬। জরিপ অনুযায়ী দলগুলোর ভোটের পরিমাণ: বিএনপি- ৩৪.৭% (৩ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ১৮২) জামায়াত- ৩৩.৬% (৩ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ৪৬৫) এনসিপি- ৭.১% (৭২ লক্ষ ৫৩ হাজার ৮৬) ইসলামী আন্দোলন- ৩.১% (৩১ লক্ষ ৬৬ হাজার ৮৪০) অন্যান্য- ৪.৫% (৪৫ লক্ষ ৯৭ হাজার ২৬) সিদ্ধান্তহীন- ১৭% (১ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৪৪) আসন প্রতি ভোটের হিসাব: বিএনপি (ধানের…

Read More

আইনসম্মতও নয়। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে নির্বাচন করা যায় না- এটা সর্বজনবিদিত। এমতাবস্থায় দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় যারা নির্বাচন করেন বা করতে চান, তারা যেমন অনৈতিক কাজ করেন; তেমনি এই বিষয়টা জানার পরও যারা তাদের মনোনয়ন দেন তারাও নৈতিকভাবে সঠিক অবস্থানে আছেন বলে মনে করি না। এরকম একটি বিষয় নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়াটাই দুঃখজনক। এমনও তথ্য জেনেছি যে, মনোনয়নপত্র জমা দেয়ার দুদিন আগেও জনাকয়েক প্রার্থী নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন। প্রচারণার পুরো সময়টা দ্বৈত নাগরিকত্ব জিইয়ে রেখে শেষ মুহূর্তে কেন আবেদন করা হবে? নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ার পর শুরুতেই বিষয়গুলো সুরাহা করা জরুরি ছিল। এটাই বিবেকের…

Read More

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে ১৮ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালীন সময়ে দেশের বিভিন্ন জেলায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নফাঁস ও সংঘবদ্ধ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। এই প্রশ্নফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন বিশেষ সহকারী পদমর্যাদার ব্যক্তির ড্রাইভারের সম্পৃক্ততার অভিযোগ প্রকাশ পেয়েছে। জালিয়াতির সঙ্গে জড়িত সকলকে রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা নির্বিশেষে দ্রুত গ্রেফতার এবং সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি। সম্ভবত আপাদমস্তক দুর্নীতিবাজ লোকজন এই পরীক্ষার দায়িত্বে আছে। তারা সরকারের শেষ সময়ে এসে লুটেপুটে খাওয়ার ধান্দায় আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে প্রফেসর ইউনুসের স্ত্রীর চিকিৎসক…

Read More

ডাকসু, জাকসু, রাকসুসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার অজুহাত দেখিয়ে শাকসু ও ব্রাকসু নির্বাচন বন্ধ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন বাঁধাগ্রস্ত করা একই সাথে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। শিক্ষার্থীদের ভোটে ছাত্রশিবিরের নির্বাচিত হওয়ায় ঈর্ষান্বিত কোনো মহলের রাজনৈতিক প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে কি না—জনমনে সেই প্রশ্ন ওঠাও আজ অস্বাভাবিক নয়। আমরা একটি নিরপেক্ষ, রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন প্রত্যাশা করি। কিন্তু সাম্প্রতিক একাধিক কর্মকাণ্ডে কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সংশ্লিষ্টদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র চর্চা বাঁধাগ্রস্ত করা এবং নির্দিষ্ট কোনো মহলের প্রতি পক্ষপাতমূলক…

Read More

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।এরই পরিপ্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়—উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায়বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি থাকবে। আমি শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি—আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না। কারণ বড়…

Read More

DHAKA, January 12: Chief Adviser Professor Muhammad Yunus has called on Japanese investors to expand investment in Bangladesh and recruit more Bangladeshi workers for employment in Japan, the world’s fourth-largest economy. Professor Yunus made the appeal when former Japanese First Lady Akie Abe and a delegation of Japanese entrepreneurs paid a courtesy call on him at the State Guest House Jamuna in central Dhaka on Sunday. Ms Akie Abe praised Professor Yunus’s leadership in restoring peace and stability in Bangladesh and guiding the country’s economic recovery. During the meeting, the Chief Adviser and the former First Lady discussed potential cooperation…

Read More

রাজশাহী, ১২ জানুয়ারি ২০২৬: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এবারের গণভোটে “হ্যাঁ” জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট‘ হবে না। গত ১৬ বছর নির্বাচনের নামে যেসব প্রতারণা করা হয়েছিল, সেগুলোর পথ চিরতরে বন্ধ হবে। তিনি বলেন, অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম যেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি গড়ে তোলা যায়। কিন্তু ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও বিগত ফ্যাসিবাদীরা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে এ ব্যবস্থাকে বাতিল করে দেয়। তবে আসন্ন গণভোটে জনগণ সম্মতি দিলে দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আজ সোমবার রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক…

Read More

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬: আজ সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয়ার পর তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কমিশনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন কমিশন প্রধান সাবেক বিচারক বিচারপতি শামীম হাসনাইন, কমিশন সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপণ, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন, ড. মোঃ আব্দুল আলীম। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং…

Read More