Author: DailyCrisisBD
ঢাকা | বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন গণসংহতি আন্দোলন–জিএসএ-এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত হয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোকের আবহ তৈরি হয়। রাজনৈতিক বিভাজন পেরিয়ে শ্রদ্ধা খালেদা জিয়ার জানাজায় জোনায়েদ সাকির উপস্থিতিকে রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন মত ও আদর্শের মানুষ একত্র হয়ে একজন জাতীয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় মানিক মিয়া অ্যাভিনিউ। শোকস্তব্ধ দেশ…
ঢাকা | বুধবার ইসলামী রীতি অনুসরণ করে মরহুমা বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কোনো ঋণ থাকলে তা পরিশোধের দায়িত্ব গ্রহণ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একই সঙ্গে তিনি মরহুমার পক্ষ থেকে জ্ঞাত ও অজ্ঞাতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালন পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী শরিয়াহ অনুযায়ী মৃত্যুর পর ঋণ পরিশোধ এবং ক্ষমা প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। সেই ধর্মীয় বিধান অনুসরণ করেই তারেক রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন,“আমার মরহুমা মা বেগম…
ঢাকা | বুধবার বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে আনা হয়েছে। এখানে সপরিবারে বসবাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশেই খালেদা জিয়ার নিজ বাসভবন ‘ফিরোজা’ থাকলেও মরদেহ সেখানে না নিয়ে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। বুধবার (আজ) সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাসভবনে পৌঁছায়। এর আগে সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে যাত্রা শুরু করে অ্যাম্বুলেন্সটি। গুলশানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা খালেদা জিয়ার মরদেহ আনার খবরে গুলশান অ্যাভিনিউ সড়কের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজা এলাকার আশপাশে সকাল থেকেই নেওয়া…
ঢাকা | বুধবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে। দেশের জাতীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যাতে সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণের জন্য বিস্তৃত ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোতেও জনসাধারণ অবস্থান করতে পারেন—এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্রোত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল…
ঢাকা | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বিএনপি মহাসচিব উপস্থিত শোকবইয়ে স্বাক্ষরের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে স্বাক্ষর করেন ফরিদা আখতার এরপর একই স্থানে উপস্থিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ…
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক চলাকালীন রাজধানী ঢাকায় উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি এবং শোভাযাত্রা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মহাপ্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই তিন দিন ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি,…
নোয়াখালী পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন, নোয়াখালী মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখালী জনাব মোঃ লিয়াকত আকবর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) মঃ মুকিব হাসান, এসআই (নিরস্ত্র) সুধন চন্দ্র দাস, এসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন ভূইয়া, এএসআই (নি:) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী সুধারাম মডেল থানাধীন ১নং চরমটুয়া ইউপির অর্ন্তগত দক্ষিণ মহতাপুর নান্নুর ব্রিকফিল্ডের অফিস কক্ষের…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন। গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, তার ইন্তেকালে আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি এবং জাতির ইতিহাসে এক মহীরুহ নেত্রীর সব অবদান গভীরভাবে স্মরণ করছি। বিবৃতিতে নেতারা বলেন, খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহাকাব্য। তিনি গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে এসে বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম হয়ে ওঠেন। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি কখনোই নিজের জীবনের স্বার্থকে দেশের স্বার্থের…
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে এ মন্তব্য করেন জামায়াতের আমির। ডা. শফিকুর রহমান বলেন, আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই তিনিও তাই চেয়েছিলেন। অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। তিনি জানান, তার দল বিশ্বাস করে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ ও কিশোর অংশ নেয়।
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000